,

আপনি কি টিনএজার? তাহলে পড়ুন

66161স্বাস্থ্য ডেস্ক : অনেকে মনে করেন, অল্প বয়সী ছে‌লেমেয়েদের মানসিক চাঞ্চল্য বেশি হওয়ার কারণেই তাদের ঘুম অল্প হয় বা ঘ‌ুম আসতে সময় লাগে। প্রকৃত ঘটনা অন্যরকম।

অনেক টিনএজারই কম ঘুমের সমস্যায় ভোগে। কিন্তু ঠিক কতটা ঘুম তাদের প্রয়োজন? কেনই বা কম ঘুম হয় তাদের? মানুষের মস্তিস্ক থেকে ক্ষরিত হয় মেলাটোনিন নামের এক হরমোন। এই হরমোনের প্রভাবেই ঘুম পায়। প্রবীণ বা শিশুদের ক্ষেত্রে এই হরমোন দিনের যে কোনো সময়ে ক্ষরিত হয়, কিশোর-কিশোরীদের ক্ষেত্রে হয় তার ঘণ্টা দুয়েক পরে। এর ফলে রাতে তাদের ঘুম আসতেও সময় লাগে। পরিণামে তাদের ঘুমের সময়টাও যায় কমে। আর পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন ঘুম পাওয়ার পাশাপাশি আসতে পারে মানসিক অবসাদও।

সাধারণভাবে কৈশোরে একজন মানুষের ৯ থেকে সাড়ে ৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়। কিন্তু অধিকাংশ কিশোর-কিশোরীই দিনে ৭ ঘণ্টার মতো ঘুমায়। পর্যাপ্ত ঘুমাতে গেলে কয়েকটি দিকে নজর রাখতে হবে। ঘুমের যাতে কোনও ব্যাঘাত না ঘটে তা সুনিশ্চিৎ করতে হবে। নির্দিষ্ট সময়ে বিছানায় যাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। ছু‌টির দিনে বেলা পর্যন্ত ঘুমিয়ে ঘুমের অভাব পুষিয়ে নেওয়ার যে প্রবণতা অনেক টিনএজারের থাকে, তা মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুত্র-অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা