,

৪০ হাজার নারী গৃহকর্মীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

14640952144অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে সৌদি আরবে কাজ করতে যাওয়া নারী গৃহকর্মীদের মধ্যে ৫০ শতাংশকেই দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে দেশটির জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। কাজে অযোগ্য হওয়ার কারণেই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম সৌদি গেজেট।

বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন করে নারী গৃহকর্মী নিয়োগ শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যে অযোগ্যদের ফেরত পাঠানো হচ্ছে। দেশটির একটি নিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক হোসাইন আল হার্দি জানান, নারী গৃহকর্মীদের ফেরত পাঠানোর অনেক কারণ আছে।
তিনি বলেন, ‘বাংলাদেশি নারী গৃহকর্মীরা অপেশাদার এবং তারা কাজ করতে চায় না। তাদের অনেকেই প্রশিক্ষিত না এবং ভাষা না জানার কারণে যোগযোগে সমস্যা হয় তাদের। তাছাড়া দুই দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য ভিন্ন হওয়ায় তারা খাপ খাইয়ে নিতে পারে না।’
নারী গৃহকর্মীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়োগদাতারা তিন মাস সময় নেন। এতে গৃহকর্মীরা যোগ্য প্রমাণিত না হলে তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে তারা ফিরিয়ে দেন বলে জানান হার্দি।
এরপরই ওইসব গৃহকর্মীদের দেশে ফিরিয়ে দেয়া হয়। হার্দি বলেন, ‘বাংলাদেশ থেকে আমদানি করা ৪০ হাজার নারী গৃহকর্মীকে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে, যা সৌদি আরবে মোট বাংলাদেশি গৃহকর্মীদের ৫০ শতাংশ।’
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থানীয় গণমাধ্যম আল মদিনাকে জানিয়েছে, সৌদি আরবে কাজের উপযোগী করে তুলতে নারী গৃহকর্মীদের প্রশিক্ষণদান শুরু করেছে বাংলাদেশ সরকার।

এ জাতীয় আরও খবর

নিজভূমে ফিরতে চায় রোহিঙ্গারা

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা