,

তারেকও মোসাদের সঙ্গে দেখা করেছেন: হাছান মাহমুদ

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার (মোসাদ) সদস্যের সঙ্গে শুধু আসলাম চৌধুরীই নয়, বিএনপির আরো অনেক শীর্ষ নেতা, এমনকি তারেক রহমানও লন্ডনে একাধিক বার দেখা করেছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত চলমান রাজনীতি ও বর্তমান পরিস্থিতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

hasan - Copy 1

হাছান মাহমুদ বলেন, ‘শুধু আসলাম চৌধুরী নয়, সমস্ত মুসলিম জাহানের শত্রু ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের গডফাদার খালেদা-তারেককেও রিমান্ডে নিতে হবে। দেশে সব ধরনের গুপ্তহত্যাসহ চলমান সন্ত্রাসীচক্র নির্মূল করতে হলে তাদের ‘জনক’ বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে।

 

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে বলেছে, সন্ত্রাসীচক্র রুখতে হলে সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করতে হবে। কিন্তু আমি বলবো- যার আঁচলের নিচে এসব সন্ত্রাসীরা নিরাপদ আশ্রয়ে আছে তাদের জনক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে।’

 

বাংলাদেশে আবার রাজনীতিবিদরা গ্রেপ্তার হতে পারেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যে এখনও ষড়যন্ত্রের রাজনীতিতে ব্যস্ত তার বক্তব্যের মাধ্যমে আবারও তা প্রমাণ হল।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এমএ করিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, সংগঠনের ঢাকা মহানগর সভাপতি শাহদাত হোসেন টয়েল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা