,

জামায়াতের ছাপাখানা বন্ধ,লিফলেটসহ আটক ৫

 

 

নিজস্ব প্রতিবেদক : উসকানিমূলক লিফলেট ছাপানোর অভিযোগে সিলেট নগরীর জিন্দাবাজারে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত একটি ছাপাখানা সিলগালা করেছে পুলিশ। এ সময় বিপুল সংখ্যক লিফলেটসহ ছাপাখানা থেকে পাঁচজনকে আটক করা হয়।মঙ্গলবার বিকেল ৫ টায় জিন্দাবাজারের আল-মারজান শপিং সেন্টারের তৃতীয় তলায় স্টার সিলেট অফসেট প্রেসে এ অভিযান চালানো হয়।

image_156590_0
আটককৃতরা হলেন- সাঈদ বকস, সালমান, সুহেল আহমদ, মিসবাহ-উল করিম ও মনোয়ার।অভিযানকালে প্রেসের ভেতর থেকে জামায়াত-শিবিরের বিপুল পরিমাণ লিফলেট ও পোস্টার উদ্ধার করে পুলিশ।এসব লিফলেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীকে ‘শহীদ’ উল্লেখ করে তার ‘হত্যার’ প্রতিশোধ এবং সরকারকে উৎখাত করার কথা লেখা রয়েছে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা