,

রাস্তার ধারের দোকানে ওবামার নৈশভোজ

 
আন্তর্জাতিক ডেস্ক : এক সময় যুক্তরাষ্ট্রকে ‘চিরশত্রু’ বলেই মনে করতো ভিয়েতনাম। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে বদলেছে দুই দেশের সম্পর্কের ধরনও। বর্তমানে ভিয়েতনামে ঐতিহাসিক সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।আলোচিত এই সফটির সঙ্গে যোগ হয়েছে আলোচনার আরো একটি অনুষঙ্গ। সেটা হলো, ভিয়েতনামের একটি ফাস্টফুডের দোকনে ওবামার রাতের খাবার। দেশটির গণমাধ্যম ব্যক্তিত্ব অ্যান্থনি বোর্দাইনের সঙ্গে কমদামী একটি ফাস্টফুডের দোকানে বসে নুডলস এবং বিয়ারসহ ছয় ধরনের খাবার খেয়েছেন ওবামা।

2016_05_24_16_07_12_3FK6GmFzV4j3NGhXCZVaeuNJo9TZZB_original

 

অ্যান্থনি বোর্দাইন তার টুইটারে ওবামার সঙ্গে ভোজের সেই ছবি পোস্ট করার পর তা ব্যাপকভাবে অনলাইনে ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে রাস্তার ধারের দোকানটিতে ওবামাকে দেখে আশ্চর্য হয়ে যায় দোকানের অন্য ক্রেতারা এবং দোকানের রাঁধুনি। খুব বেশি নিরাপত্তাও নেয়া হয়নি দোকানটির আশপাশে।

অন্য ক্রেতারা স্টিলের চেয়ারে বসলেও ওবামার জন্য খালি ছিল একটি প্লাস্টিকের চেয়ার। সেখানে ওবামার উপস্থিতি টের পেয়ে ভীড় জমান কয়েক হাজার লোক। পরে তাদের উদ্দেশ্যে হাত নাড়েন মার্কিন প্রেসিডেন্ট। দোকানের রাঁধুনি জানান, ওবামার খাবারের দাম ছিল ছয় ডলার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা