,

আগ্নেয়গিরির উদগীরিত ছাইয়ে ঢেকে গেছে গ্রাম

 

আন্তর্জাতিক ডেস্ক :ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সিনাবাং পাহাড়ের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পুড়ে গেছে বেশ কিছু অঞ্চল এবং মারা গেছে ছোট একটি গ্রামের ৭ জন বাসিন্দা। নিকটবর্তী গ্রামগুলোর চেহারা হয়েছে ধূলি ধূসরিত। পুরু ছাইয়ের আস্তরণে ছেয়ে গেছে গোটা গ্রামের সবকিছু।স্থানীয় সামরিক বাহিনীর প্রধান অগাস্টেটিয়াস সিতেপু বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা ছাই পৌঁছে গেছে আশেপাশের ১২ কিমি এলাকা পর্যন্ত। এর মধ্যে উত্তর সুমাত্রার গ্যাম্বার গ্রামটিও রয়েছে।

2016_05_24_16_49_08_QXUiRuzZ7eNLl9t146vb2pw1YyHUWp_original

 

যদিও রবিবারের পর থেকে অগ্ন্যুৎপাত বন্ধ হয়ে গেছে কিন্তু স্থানীয় বাসিন্দাদের এখনো ৮ হাজার ফিট উঁচু এই আগ্নেয়গিরি থেকে দূরে সরে থাকতে বলা হয়েছে। ইন্দোনেশিয়ার জ্যান্ত আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সিনাবাং আগ্নেয়গিরি।

প্রায় ৪শ বছর সুপ্ত অবস্থায় থাকার পরে ২০১০ সালে আবার জ্যান্ত হয়ে ওঠে এই আগ্নেয়গিরি। ২০১৪ সালের অগ্ন্যুৎপাতে মারা যান প্রায় ১২ জন মানুষ। ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার নামের একটি বিশেষ অঞ্চলে যেখানে এখনো ১২০টি জ্যান্ত আগ্নেয়গিরি রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা