,

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেন অ্যাঞ্জেলিনা জোলি

 

আন্তর্জাতিক ডেস্ক :অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি একসাথে অনেক কাজ করতে পারেন। তিনি একজন মানবাধিকার কর্মী, রাজনৈতিক প্রচারক, জাতিসংঘের দূত। এবার তার পরিচয়ের তালিকায় যুক্ত হতে যাচ্ছে ব্রিটেনের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপাধি।ব্রিটেনের সেরা বিশ্ব বিদ্যালয়ের একটি লন্ডন স্কুল অব ইকনমিকসের অতিথি অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন জোলি। বিশ্ববিদ্যালয়ের নারী, শান্তি ও নিরাপত্তা কেন্দ্রে তিনি সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেবেন ব্রিটেনের সাবেক পররাষ্ট্র সচিব এবং ঐ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম হগের সাথে।

Angelina-Jolie-HD-wallpapers-575675

 

অ্যাঞ্জেলিনা জোলি বর্তমানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার একজন বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শরণার্থী ও যুদ্ধাহত নারীদের অধিকার প্রতিষ্ঠায় একটি সোচ্চার কণ্ঠ।

এক বছর মেয়াদী বিশ্ববিদ্যালয়ের একটি মাস্টার ডিগ্রি কোর্সের অধ্যাপক নিযুক্ত হওয়ার পর জোলি বলেছেন, ‘এই মাস্টার্স প্রোগ্রামে যুক্ত হতে পেরে আমি খুবই উৎসাহিত বোধ করছি। আমি চাই অন্যান্য একাডেমিক প্রতিষ্ঠানগুলোও যাতে এই ধরনের সুযোগ সৃষ্টি করে, এতে করে আলোচনার ক্ষেত্র অনেক বড় হবে। বিশেষ করে সংঘাত, যুদ্ধ ও নারী অধিকার বিষয়ে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকতা করানোর ব্যাপারে আমি আগ্রহী। সেই সাথে শিক্ষার্থীদের সাথে জাতিসংঘ ও সরকারের সাথে আমার ব্যক্তিগত কাজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে