,

সরকারি চাকরিতে কারিগরির শিক্ষার্থীদের বাধা নেই

 

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদন করতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।এই বিষয়ে দায়ের করা চারটি আবেদন নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

1457450047

রায়ে আদালত বলেন, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পাস করা শিক্ষার্থীরাই শুধু এই পদে আবেদন করতে পারবেন তা আইনানুযায়ী গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণরাও সম-অধিকারের ভিত্তিতে সরকারি মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদন করতে পারবেন। চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হলে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাও এসব পদে চাকরি করতে পারবেন।

 

 

এর আগে কেবল রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের উত্তীর্ণ শিক্ষার্থীরাই মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদন করতে পারতেন। ২০১৩ সালের ১৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের ওই পদে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের উত্তীর্ণরাই কেবল আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রাজীব কুমার মণ্ডল, মো. নাজমুল হক, আবু জাফর মো. সালেহ প্রমুখ।

 

এই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৩ সালেই হাইকোর্ট বিজ্ঞপ্তি স্থগিতের পাশাপাশি তা কেন বাতিল ঘোষণা করা হবে না সেই মর্মে রুল জারি করেন। এই রুলের ওপর শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয়।রিট আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহমুদ শফিক শুনানি করেন।

পরে এ বিষয়ে ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্ট এই রায়ে চাকরি দরখাস্ত করার ক্ষেত্রে সমানাধিকার নিশ্চিত করতে বলেছেন। এর ফলে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা শিক্ষার্থীরা মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদন করার সুযোগ পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে