,

‘হাসিনার পথও প্রশস্ত হবে খালেদা কারাগারে গেলে’

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনারও কারাগারে যাওয়ার পথ প্রশস্ত হবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘যে পরিস্থিতি তৈরি করেছেন তাতে শুধু যে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই কারাগারে নেবেন, আপনারা যাবেন না; এর গ্যারান্টি কি? কারণ সবকিছুরই জবাবদিহি করতে হবে।’

51580_124_96048_116370-1-450x270

মঙ্গলবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চায় না। সেজন্য সাংবাদিক শফিক রেহমান, বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে নাটক তৈরি করছে। কিন্তু নাটক করতে করতে তারা কখন যে খলনায়কের ভুমিকায় চলে আসবে তা নিজেরাও জানবে না।’

বিএনপিকে নির্মুল করার ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করে দলটির এই নীতি নির্ধারক বলেন, ‘যারা বিএনপিকে নির্মুল করার স্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ, বাংলাদেশের মানুষের অন্তরে জাতীয়তাবাদের যে চেতনা লালিত তাতে বিএনপিকে কখনো ধ্বংস করা যাবে না। যদি বিএনপিকে ধ্বংস করা সম্ভব হতো তাহলে জিয়াউর রহমানের মৃত্যুর পরই তা সম্ভব হতো।’

বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করছে না জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে। এই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু কখনো ব্যর্থ হবে না।’

প্রতিবেশি রাষ্ট্র ভারতের দিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিবেশি দেশটির সঙ্গে আমরা নিবিড় বন্ধুত্ব চাই। তবে সেটি দুই দেশের মানুষের সঙ্গে মানুষের। প্রতিবেশি দেশকে স্থির করতে হবে, তারা কি দুটি দেশের মানুষের চিন্তা চেতনাকে মুল্যায়ণ করবে না কী একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখবে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব টেকসই করতে এটি স্থির করার সময় এসেছে।’

তিনি বলেন, ‘বিদেশে বিএনপির বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। আর হবেও না। এটিই দুর্ভাগ্য। সেজন্য জাতীয়তাবাদী শক্তির কর্ণধার খালেদা জিয়া দেশের ১৬ কোটি মানুষের ভালোবাসা পেলেও বাইরের ভালোবাসা পান না। কিন্তু দেশের অনেকের সঙ্গে বাইরের এই ভালোবাসা আছে। যার জন্য দেশের মানুষকে চরম মুল্য দিতে হবে।’

নারায়ণগঞ্জে এক শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় শিক্ষকসমাজ সম্মিলিকভাবে প্রতিবাদ না করায় এর সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘প্রাইমারির শিক্ষক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেফিন সিদ্দিকী পর্যন্ত সবার একলাইনে দাড়িয়ে কানে ধরে এর প্রতিবাদ করা উচিত ছিলো। কিন্তু দেখলাম সব শিক্ষক এককাতারে দাড়ালেন না। শিক্ষকদের মধ্যেও দলবাজি ঢুকে গেছে।’

গয়েশ্বও বলেন, ‘শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় শেখ হাসিনা-এরশাদ-রওশন এরশাদ চুপ। কারণ, তারা হাসিনা-এরশাদ জয়েন্টভেনচারে (যৌথভাবে) রাজনীতি করে। তেমনি নারায়ণগঞ্জে শামীম ওসমান-সেলিম ওসমানও জয়েন্ট ভেনচারে রাজনীতি করে।’

বিএনপির দুর্যোগকালে পদের জন্য কাজ না করে দলের জন্য কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই নেতা। একাত্তরে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ওই সময়ে রাজনীতিবিদদের দিক নির্দেশনা দেওয়ার কথা থাকলেও তারা ব্যর্থ হয়েছেন। জিয়াই চট্টগ্রামের কালুরঘাট দখল করে প্রথম প্রতিবাদ করেছিলেন।

সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুবদল কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, আবদুল খালেক, রফিকুল ইসলাম, মো. ফারুক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আ ক ম মোজাম্মেল হক, সৈয়দ আবেদিন প্রিন্স।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে