,

ব্রাজিলে টেপ ফাঁসের ঘটনায় ক্ষমতাচ্যুত নয়া মন্ত্রী

 
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে সবচেয়ে বড় রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতি নিয়ে চলা তদন্ত বন্ধের নির্দেশ দিয়ে মন্ত্রিত্ব হারালেন সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রী রোমেরো জুকা। এ সংক্রান্ত একটি অডিও টেপ ফাঁস হওয়ার পর তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

2016_05_24_14_58_40_VMvE0xaFVGNaFjO3kYneRGQnJrE9ev_original

রোমেরো জুকা দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিশেল তেমেরের ঘনিষ্ঠ বলে পরিচিত। এ ঘটনার পর একটি বড় ধাক্কা খেলেন তেমের। দুর্নীতির ঘটনা তদন্ত সংক্রান্ত রোমেরো জুকার কথোপকথন দেশটির পত্রিকা ফলহা ডি সাও পাওলো পত্রিকা প্রকাশ করে। এতে তাকে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রব্রাসের দুর্নীতি তদন্ত না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিতে শোনা গেছে। সেখানে উল্লেখ করা হয়, তেল কোম্পানি পেট্রোব্রাসের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতেই ব্রাজিলের বিচারাধীন প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র করেছিলেন জুকা।

এদিকে অডিও টেপের কণ্ঠটি নিজের স্বীকার করলেও রোমেরো জুকা কোনো ধরনের ষড়যন্ত্রের খবর নাকচ করে দেন। তিনি বলেন, পত্রিকায় তার কথার ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। তার ভাষায়,‘তদন্ত করাটা কোনো দোষের নয়। কিন্তু অভিযুক্ত হওয়াটা দোষের। তদন্তে প্রভাব ফেলতে পারে আমি এমন কোনো অন্যয় কাজ করিনি।’

প্রেসিডেন্ট রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে যারা কাজ করেছেন তাদের অন্যতম হচ্ছেন এই জুকা। তিনি তেমেরের দল পিএমডিবি’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পেট্রোবাস কেলেঙ্কারীর ঘটনায় ব্রাজিলের নতুন সরকারের আরো তিন পিএমডিবি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা