,

স্ত্রীর জন্য স্বল্প দামে পুরনো গাড়ি কিনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটিশ প্রধানমন্ত্রী গাড়ি কিনবেন, সেই গাড়ি হবে নিঃসন্দেহে নামকরা বিএমডব্লিউ কিংবা মার্সিডিজ কোম্পানির কোন গাড়ি। কিন্তু অক্সফোর্ডশায়ারের একটি পুরনো গাড়ির বিক্রেতা যখন দেখলেন তার দোকানে পুরনো গাড়ি কিনতে উপস্থিত হয়েছেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তখন তার পিলে চমকে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে।

2016_05_24_20_09_05_7hOSPKenOm88wfhc83OLk9sQANXu2T_original

 

ক্যামেরন তাঁর স্ত্রীর জন্য মাত্র দেড় হাজার পাউন্ডে কিনেছেন একটি পুরোনো গাড়ি। শোরুমের মালিক ইয়ান হ্যারিস জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর লোকজন যখন একটি ‘নিশান মাইক্রা’ গাড়ি কেনার জন্য ফোনে যোগাযোগ করে তখন তিনি মনে করেছিলেন কেউ তার সাথে রসিকতা করছে।

 

 

কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এসে হাজির হন হ্যারিসের শোরুমে। তাকে হতবাক করে দিয়ে এক হাজার ৪৯৫ পাউন্ড দিয়ে কিনে নিয়ে যান নীল রঙের নিশান মাইক্রাটি। ঐ গাড়ির রংও নাকি তার খুব পছন্দ হয়েছে।‘উইটনি ইউজড কার সেন্টার’ নামের এই পুরনো গাড়ির শোরুমটি অক্সফোর্ডশায়ারে অবস্থিত। এই এলাকাটি ডেভিড ক্যামেরনের সংসদীয় এলাকায়। হ্যারিস জানান, প্রধানমন্ত্রী নিজে গাড়িটি খুঁটিয়ে পরীক্ষা করেন। এমনকি ব্রেক লাইট জ্বলছে কিনা সেটা দেখার জন্য ব্রেক কষে তার নিরাপত্তা দলকে গাড়ির পেছনে গিয়ে দাঁড়াতে বলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা