,

বনদস্যুর পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: বেনজীর

 

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, যারা ভদ্রলোকের লেবাস পরে বনদস্যু ও জলদস্যুদের পৃষ্ঠপোষকতা করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।তিনি বলেন, সুন্দরবনে সন্ত্রাসীরা অপরাধ করবে আর শহরে বসে গডফাদাররা সুবিধা নেবেন তা হতে দেয়া হবে না। তথ্য পাওয়া মাত্রই ভদ্রতার মুখোশে থাকা এসব গডফাদারদের আইনের আওতায় আনা হবে।

benjir rab dg_223331

 

আজ দুপুরে খুলনা সার্কিট হাউজে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বেনজীর আহমেদ বলেন, বাঘ হত্যা নতুন কোন ঘটনা নয়। বিশ্বের বিভিন্ন স্থানে বাঘ হত্যার ঘটনা ঘটছে। বাঘ হত্যা রাতারাতি বন্ধ করা যাবে না। দস্যু দমনে পশ্চিম সুন্দরবনে র‌্যাবের ক্যাম্প স্থাপন ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত এবং সুন্দরবনের ঐতিহ্য ধরে রাখতে এ উদ্যোগ খুব শিগগিরই বাস্তবায়ন হবে।

 

 

তিনি বলেন, গত দুই বছরে সুন্দরবনে র‌্যাবের ১ হাজার ৩৩৭টি একক অভিযান, ১৭৭টি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সকল অভিযানে ৬১১জন গ্রেপ্তার হয়েছে। এ সময় ৩৫ জন বনদস্যু নিহত হয়েছে। যাদের অধিকাংশই বাহিনী প্রধান।র‌্যাবের মহাপরিচালক বলেন, যে সকল নৌকা জেলেদের কাছে ভাড়া দেন বা জেলেদের নিজস্ব নৌকা রয়েছে তাদের সকলকে নৌকায় একটি করে ওয়্যারলেস এন্টিনা ব্যবহার করতে হবে। এন্টিনা ব্যবহার করলে শুধু ডাকাত বা দস্যুদের কবলে পড়লে অন্য নৌকার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ওই এন্টিনা ব্যবহার করে কোস্টগার্ডসহ আইন-শৃ্খংলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন রক্ষায় গঠিত টাস্কফোর্সের সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কবীর বিন আনোয়ার, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, র‌্যাব-৬ খুলনার কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার বিভাগ খুলনার পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা