ব্রাহ্মণবাড়ীয়া শহর প্রাণের খাল এখন সময় ব্যবধানে শুধুই ডাষ্টবিন।
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের ফকিরা পুলে ব্রিজের কাছে এসে দাড়ালে দেখতে পাওয়া যায় কিভাবে শহরের প্রাণকেন্দ্রে একটা চলন্ত শহর খাল কে তিলে তিলে হত্যা করা হয়েছে। খালটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্হিত। যা তিতাস নদী থেকে টানবাজার দিয়ে ঘোড়াপট্রি হয়ে কাজী পাড়ার ভিতর দিয়ে গোর্কণ ঘাট গিয়ে তিতাস নদীতে মিশেছে।ব্রাহ্মণবাড়িয়া শহরের উপর দিয়ে আকা-বাকা বয়ে যাওয়া এ খাল শহরের সৌন্দর্য বর্ধণের অন্যতম উৎস ছিল এক সময়।কিন্তু বর্তমানে অযত্ন ও অবহেলায় এ খালটি আবর্জনার ঘাঁটিতে পরিনত হয়েছ।
ব্রাহ্মণবাড়িয়ার সাবেক মেয়র কচি মোল্লা সময় ৬.৮৬ কোটি টাকার বিনিময়ে ৪.৮১ কিলোমিটার এলাকা জুড়ে এই খালের সৌন্দর্য বর্ধণের কাজ করা হয়। শহরের সৌন্দর্য বাড়ানো আর নাগরিক সুবিধা তো দূরের কথা এখন তা শহরের লোকজন ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। এই শহরের ৭০ হাজার পরিবারের ব্যবহৃত আবর্জনা অনেকাংশ ফেলা হয় এই খালে। যা পরিবেশের জন্য বিরাট হুমকি হয়ে দাড়িয়েছে।
ভরা বর্ষা মৌসুমে যখন দেশের অনেক শহর কেন্দ্রিক খাল গুলো মাল বোঝাই
নৌকার পানির থৈ থৈ আওয়াজ আর ইঞ্জিনের প্রকট আওয়াজে খালের পাশে থাকা সাধারন মানুষের ঘুম ভাঙ্গে আর ঠিক এই মৌসুমে ব্রাহ্মণবাড়ীয়া শহর খালটি অবস্হা দেখলে মনে হয় এই যেন শহরের ময়লা আর্বজনা ফেলার নিরাপদ স্হান হিসেবে কোন এক মহল তা তৈরী করে রেখেছে।
খালের পাশে অনেকেই নিজের সুবিধা মত ছোট-বড় বিল্ডিং করে খালের জায়গা দখল করে রেখেছে। সত্যি দখলের এই মহাৎসব দেখার যেন কেউ নেই।পৈরতলা বিজ্রের অনেকটা অংশে খালের জায়গা অবৈধ ভাবে দখল করে স্হায়ী ইমারত তৈরী করা হয়েছে। মধ্যপাড়া অংশে সেলিম মিয়া নামে এক ব্যবসায়ী খালের অনেকাংশ জায়গা দখল করেই তিনতলা বিল্ডিং করে জায়গা দখল করে স্হায়ী ভাবে বসবাস করছে। এভাবে খালের পাশে থাকা অনেক লোকজন যার যার সুবিধা মত খালের জায়গা অবৈধ ভাবে দখল করে রেখেছে।
কথা হয় নাসির নামে কাজীপাড়া অংশে খালের পাশে বাড়িওয়ালা সাথে। তিনি আমাদের জানান, আসলে খালটি যে এভাবে যে যার মত জোর দখল করে ফেলবে তা আমরা কখনো চিন্তা করিনি। আগে খাল দিয়ে সারাদিন পণ্য বোঝাই মাল নিয়ে নৌকা যেত, দিনের বেলা প্রায় সময়ই বিয়ে বর যাএী নৌকা দিয়ে মাইকে গান বাজিয়ে যেত।আমরা সে দৃশ্য দেখার জন্য ঘর থেকে দৌড়ে বের হয়ে আসতাম। এখন এই সব কথা শুধুই গল্পে পরিণত হয়েছে। হোটেল -রেস্তোরার অনেক বর্জ্য ময়লা সারাদিন জমিয়ে রেখে রাতের আধারে রিস্কা-ভ্যান গাড়ি দিয়ে এনে ফেলা হয় এই খালে। আসলে দেখার কেউ নেই বললেই চলে এই অরাজগতার।
এ ব্যাপারে কাজীপাড়া, মধ্যপাড়া এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানান,কিছু স্বার্থনেশী মানুষের জন্য খালের আজ এ অচল অবস্থা । এ খাল বড়াট হয়ে গেলে তাদের স্বার্থ হাসিল হবে। তাই তারা এ খাল সংস্কার করে শহরের সৌন্দর্য রক্ষার জন্য
প্রয়োজনীয় ব্যবস্হা নিতে উদ্ধর্তন মহলের সহযোগিতা কামনা করছে না।
ব্রাহ্মণবাড়ীয়া শহরের অনেক প্রবীন লোকেরা মনে করছেন, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান নর্ব্য পৌর মেয়র খালের জোর পূবক অবৈধ জায়গা উদ্ধার করে খালটি ব্রাহ্মণবাড়ীয়া শহরের সৌন্দর্য রক্ষায় পদক্ষেপ গ্রহন করবেন। সে সাথে মৃত খালটিকে জীবিত করে পৌর শহর বাসীর
প্রত্যাশাপূরণে তিনি এগিয়ে আসবেন ।এটাই এলাকা-বাসী পৌর মেয়রের কাছে জোর দাবী জানাচ্ছেন।











