,

প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি সংশোধন হবে : আইনমন্ত্রী

anisamarনিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের উপকারে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রয়োজন থাকলে তা করা হবে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের বিষয়ে দেয়া আপিল বিভাগের নির্দেশনার পর মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পরোয়ানা ছাড়া গ্রেফতার এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। তবে হাইকোর্টের রায়ের নির্দেশনা বাস্তবায়নে পূর্ণাঙ্গ রায়ে একটি গাইড লাইন দেয়ার কথা জানিয়েছে আপিল বিভাগ।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি যতদূর শুনেছি, আপিল বিভাগ আবেদন ডিসমিস (খারিজ) করে দিয়েছে। এখন আদালত পর্যবেক্ষণ মোডিফাই করে দিবে। অবস্থা সেটা হলে পূর্ণাঙ্গ রায় না পেলে মন্তব্য করা কঠিন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা