,

বায়োমেট্রিক সিমের দুই বিপদ

sim_registrationনিউজ ডেস্ক : নিরাপত্তার স্বার্থে সরকারের নির্দেশে বাংলাদেশে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধন কার্যক্রম চলছে।

এরই মধ্যে নিবন্ধিত বায়োমেট্রিক সিম জালিয়াতি করে চট্টগ্রামে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার জানান, কুতুব উদ্দিন ও মো. ফরহাদ নামের দুই যুবক রবির ১৫০টি সিম ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। সাতকানিয়া থানার রঙ্গিপাড়া এলাকার নুরুন্নাহার অভিযোগ দিলে তদন্তে এটি বেরিয়ে আসে এবং তাদের আটক করা হয়।

এরপর নতুন করে বায়োমেট্রিক পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন বিবিসি বাংলাকে বলেছেন, একজনের নিবন্ধিত সিম যদি অন্যজন তুলে নেয়, সেক্ষেত্রে দুটি বিপদ হতে পারে।

প্রথমত, সেই সিমের সঙ্গে যদি মোবাইল ফোনে টাকা লেনদেনের জন্য রেজিস্ট্রেশন থাকে, তাহলে প্রতারক চক্র সে টাকা হাতিয়ে নিতে পারে।চট্টগ্রামে আটক জালিয়াত চক্রের দুই সদস্য

দ্বিতীয়ত, জালিয়াতি করা সিমের মাধ্যমে যদি কোনো সন্ত্রাসী তৎপরতা, রাষ্ট্রবিরোধী কাজ অথবা অন্য কোনো অপরাধমূলক কাজ হয়, তাহলে আইনশৃংখলা বাহিনী প্রথমেই সিমের আসল মালিককে গ্রেফতার করবে।

এসব ক্ষেত্রে প্রকৃত মালিক বড় ধরনের ঝামেলায় পড়ে যেতে পারেন বলেও মনে করেন জাকারিয়া স্বপন।

তিনি বলেন, ‘আমি সরাসরি বায়োমেট্রিক পদ্ধতির সমালোচনা করতে চাচ্ছি না। কারণ এটা তারা একটা ভেরিফিকেশনের জন্য রেখেছে।’

চট্টগ্রামে নিবন্ধিত সিম জালিয়াতির ঘটনা উল্লেখ করে জাকারিয়া স্বপন বলেন, এই নিবন্ধন প্রক্রিয়ার বাস্তবায়ন কোথাও কোথাও ভালো মতো হয়নি।

তাহলে সাধারণ মানুষ কী করতে পারে?- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি কারও মোবাইল সংযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে সিমটি আয়ত্তের মধ্যে আছে কি না?

নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তির আঙুলের ছাপ মোবাইল কোম্পানিগুলোর সংরক্ষণ করার কথা নয়। এটি করলে তাদের জরিমানা করার কথা বলা হয়েছে।

কেউ মোবাইল সিম তুলতে গেলে তার আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখার কথা। কিন্তু চট্টগ্রামে জালিয়াতির ঘটনায় এ বিষয়টি কাজ করেনি বলে পুলিশ বলছে।

এ বিষয়ে জাকারিয়া স্বপন বলেন, ‘যেহেতু ১৫৭টি সিম কার্ড তুলে নিয়েছে, তার মানে বুঝতে হবে যে কোনো একটা জায়গায় ভেরিফিকেশনটা হচ্ছে না। ভেরিফিকেশন ছাড়াই সিম কার্ড দিয়ে দিয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা