,

আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করবে সরকার

asadujjaman_kamal_home_ministerনিউজ ডেস্ক : ফৌজদারি কার্যবিধির ৫৪ (বিনা পরোয়ানায় গ্রেফতার) ও ১৬৭ ধারা (রিমান্ডে জিজ্ঞাসাবাদ) সংশোধনে উচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সরকার সে অনুযায়ী কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ রায় আসার পর উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে।’

তিনি বলেন, ‘ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সুস্পষ্ট নির্দেশনা রয়েছে পুলিশ কীভাবে এবং কারা গ্রেফতার করতে পারবেন। সেটির কোনো ব্যতয় হচ্ছে না। যে সংস্থা গ্রেফতার করতে যাচ্ছে, পোশাকে সেটা উল্লেখ থাকে।’

এ সময় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়টি তুলে ধরা হলে মন্ত্রী বলেন, ‘ভেতরে কিন্তু পরিচয় দিয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওই টিমের প্রধান কিন্তু পোশাক পরে ছিলেন।’

সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, ‘এগুলো আগের তুলনায় অনেক কমেছে। আরও কমবে ইনশাআল্লাহ।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা