,

মডেল সাবিরার আত্মহত্যা [ভিডিও]

sabira-modelবিনোদন প্রতিবেদক : একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মার্কেটিং এক্সিকিউটিভ ও মডেল সাবিরা হোসাইন আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে মিরপুরের রূপনগরে সাবলেটের বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

রূপনগর থানার ডিউটি অফিসার জোহরা আকতার জানান, খবর পেয়ে সাবিরার ঝুলন্ত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

জানা গেছে, সহকর্মী প্রেমিক নির্ঝর সিনহা রওনকের সঙ্গে অভিমান করে সাবিরা আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে সাবিরা নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।সাবিরা হোসাইনের ফেসবুক স্ট্যাটাস

এতে তিনি তার মৃত্যুর জন্য প্রেমিক নির্ঝরকে দায়ী করে গেছেন। এছাড়া ফেসবুক পেজে একটি ৯ মিনিটের ভিডিও আপলোড করে গেছেন সাবিরা।

ভিডিওটিতে একটি ছুরি হাতে সাবিরাকে বারবার পেটে ও গলায় চাপ দিতে দেখা যায়। কিন্তু ব্যর্থ হওয়ায় তিনি বলেন, ‘আমি ব্যর্থ, আপাতত। এবার পরবর্তী পদক্ষেপ নেব।’

ফেসবুক স্ট্যাটাসে নির্ঝর সিনহা রওনক নামের সহকর্মী ও প্রেমিক আলোকচিত্রীকে উদ্দেশ্য করে সাবিরা হোসাইন লিখেন, ‘আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলছি। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো- প্রত্যয় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো তোমার কী একটুও খারাপ লাগেনি?’

রওনকের ফেসবুক থেকে নেয়া ছবিনির্ঝরকে উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘আমাকে যখন তখন ব্যবহার করবা, শারীরিক সম্পর্ক করবা আর এসব সহ্য করে যাব এটা তো কোনো কথা না! আমিও ভালোবাসার টানে চলে আসবো তাও না, বিয়ের কথা বললে তোমার পরিবারের সমস্যা থাকে আর শারীরিক সম্পর্কের বেলায় সব ঠিক! এটা আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি আত্মহত্যা করছি শুধু তোমার জন্য।’

এরপর প্রেমিক নির্ঝর সিনহা রওনককে মেনশন করে সাবিরা আরও লিখেন, ‘আমার মৃত্যুর জন্য সে দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তোমার।’

উল্লেখ্য, সাবিরা হোসাইন বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিজিউটিভ ছিলেন। এখানে যোগদানের আগে মোহনা টেলিভিশনে কাজ করেছেন তিনি।যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা