,

প্রথম বিয়ে ও গোপন ছবি নিয়ে যা বললেন লুলিয়া

luliaবিনোদন ডেস্ক : বেশ কিছুদিন হলো বিটাউন থেকে শুরু করে সর্বত্র আলোচনায় বলিউড হিরো সালমান খান। কেননা হঠাৎ করেই তার বিয়ের বিষয়টি সামনে চলে এসেছে। খুব শিগগিরই বিয়ে করছেন ভাইজান।

তাও আবার একবার বিয়ে হওয়া বিদেশী বান্ধবী লুলিয়া ভান্তুরকে। মায়ের আবদার পূরণ করতেই নাকি বিয়ে করতে রাজি হয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা পাওয়া সাল্লু।

তবে হঠাৎ করেই অন্য খবর সামনে চলে এসেছে। প্রথম বিয়ের খবর অস্বীকার করেছেন লুলিয়া ভান্তুর। আর শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন না বলেও জানিয়ে দিয়েছেন এই বিদেশী মডেল। তাহলে আবারও কী সাল্লুর বিয়ে পিছিয়ে যাচ্ছে? সেই জল্পনা ইতিমধ্যেই বলি পাড়ায় শুরু হয়ে গেছে।

লুলিয়া ভান্তুর ইনস্টাগ্রমে সাফ জানিয়েছেন, তিনি কোনও দিনই বিবাহিত ছিলেন না। আর এত তাড়াতাড়ি বিয়ে করার কোনও শখ তার নেই। বিয়ের ড্রেস পরে কনে হওয়ার কোনও ইচ্ছে তার নেই বলেই ইনস্টাগ্রামে জানিয়েছেন লুলিয়া।

lulia2প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সারক্ষণই সালমানের আশপাশে লুলিয়াকে ঘুরতে দেখা যাচ্ছে। গত এক বছরেরও বেশি সময় ধরে একে অপরকে ‘ডেট’ করছেন সালমান ও লুলিয়া। ফলত, দু’জনেরই বিয়ে নিয়ে জল্পনা আকাশ ছুঁয়েছে। কিছুদিন আগে বিয়ের কথা বলেছেন সালমান খান। তবে পাত্রীর নাম উল্লেখ করেননি তিনি।

তবে যেহেতু বান্ধবী লুলিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে। তাই সবাই ধরেই নিয়েছে যে লুলিয়াকেই বিয়ে করছেন সালমান খান। ধরবেই না কেন! কিছুদিন আগে সালমানের মাকে বিমানবন্দরে আনতে যান লুলিয়া। তখন থেকেই বিষয়টি আরও জোড়ালো হয়।

লুলিয়ার ইনস্টাগ্রামআর যখনই লুলিয়া এবং সালমানের বিয়ের কথা চলতে থাকে তখনই ইন্টারনেটে ভাইরাল হয় কিছু ছবি। যেখানে একজন রোমানিয়ানের সঙ্গে বেশ ঘনিষ্ট অবস্থায় দেখা যায় লুলিয়াকে।

কিছুদিন আগে ভারতের একাধিক গণমাধ্যমে খবর বের হয়, সালমানের বান্ধবী লুলিয়ার আগেও একবার বিয়ে হয়েছিল। দীর্ঘদিন প্রেম করার পর রোমান গায়ক মরিয়াস মোগাকে বিয়ে করেছিলেন লুলিয়া। পরে ২০০৯ সালে বিচ্ছেদ হয় এই দুজনের।

তবে ইনস্টাগ্রামে লুলিয়া বলেছেন, আমি কোনো গুজবেই কান দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। কিন্তু আমি মনে করি এখন আমাকে স্পষ্ট করে এবিষয়ে বলতে হবে। আমার অতীতে কখনও বিয়ে হয়নি। আর শিগগিরই বিয়ে করার ইচ্ছাও নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা