,

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টকে বৃটেনে রাজনৈতিক আশ্রয় পেলেন 

 

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। ‘উদ্বাস্তু হিসেবে’ এ আশ্রয় পেয়েছেন তিনি। বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই প্রেসিডেন্ট।শুরুতে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও আন্তর্জাতিক চাপে সরকার তাকে লন্ডন যাওয়ার অনুমতি দেয়। সম্প্রতি, নিজ দেশের এক আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে।

121307_120

 

যদিও সেই বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে সমালোচিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বৃটেনে নাশিদের আশ্রয়ের বিষয়ে মালদ্বীপ সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০০৮ সালে বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের সৎ ভাইকে পরাজিত করে ক্ষমতায় আসেন মোহাম্মদ নাশিদ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে তার দেশের প্রতি হুমকির বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের জন্য ২০০৯ সালে তিনি বিশ্বে প্রথম পানির তলদেশে মন্ত্রিসভার বৈঠক করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা