,

মৃত মেয়েকে গান উৎসর্গ করলেন ন্যানসি (ভিডিও)

nancy-large20160523122424মাত্র ১৭ দিন বয়সে গত ২১ মে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির তৃতীয় কন্যা সন্তান আলিনা। কন্যা হারানোর শোকে একপ্রকার পাথর হয়ে গেছেন ন্যানসি। এই সন্তান গর্ভে থাকার সময় একটি গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি অংশ নিয়েছিলেন মিউজিক ভিডিওতে। আর সোমবার প্রকাশ হয়েছে সেই গানের ভিডিওটি। সেটি মৃত মেয়েকে উৎসর্গ করলেন ন্যানসি। ন্যানসির নতুন একক অ্যালবাম ‘ভালোবাসি বলেই’ থেকে নেয়া হয়েছে গানটি।
ন্যানসি বলেন, আলিনা আমার গর্ভে থাকা অবস্থায় গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ হয়েছিল। আজ যখন গানটি প্রকাশ হয়েছে সে আর বেঁচে নেই। সেজন্য তাকে গানটি উৎসর্গ করেছি। ওর জন্য সবাই দোয়া করবেন।
গানটিতে মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী। ২২ মে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি। আহমেদ রিজভীর কথায় ‘বৃষ্টিবিহীন’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন। আর ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা