,

ক্যানসারের উপাদান দিল্লির পাউরুটিতে !

 

আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লির বাজারে বিক্রি হওয়া পাউরুটিতে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক পাওয়া গেছে। এই সংবাদ চাউর হওয়ার পর অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।রুটিতে ক্যানসারের উপাদান থাকার চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই)। ইতিমধ্যে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

2016_05_23_23_03_55_8BcZXjWXLnV2PDDSO5JA9Qn83AKkYy_original

ভারতের সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে সিএসই। সেখানে বলা হয়েছে, পাও এবং বান সমেত রাজধানীতে খোলা বাজারে মেলা ৩৮ রকমের পাউরুটির মধ্যে ৮৪ শতাংশই ‘বিপজ্জনক’।রিপোর্ট অনুসারে, এই পাউরুটির মধ্যে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেট পাওয়া গেছে।স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হওয়ায় হিসেবে এই দুই রাসায়নিক অনেক দেশেই নিষিদ্ধ।সিএসই’র রিপোর্টে বলা হয়েছে, এই দুই রাসায়নিকের মধ্যে একটি ‘২বি কার্সিনোজেন’ শ্রেণিভুক্ত। কার্সিনোজেন ক্যানসার সৃষ্টিকারী উপাদান। অন্য রাসায়নিকটির কারণে থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।

 

 

অবশ্য, এই দুই রাসায়নিক ভারতে নিষিদ্ধ নয়।সিএসই’র উপ মহাপরিচালক চন্দ্রভূষণ জানান, দিল্লির বিভিন্ন ফাস্ট ফুড জয়েন্ট থেকে নামি ব্র্যান্ডের পাউরুটি, বান, বার্গার ও পিৎজা রুটি পরীক্ষা করা হয়। সেখান থেকেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিরপেক্ষ সংস্থাকে দিয়েই এই পরীক্ষা করানো হয়েছে বলে দাবি করেন তিনি।এই দুই রাসায়নিক নিষিদ্ধ করার জন্য কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাকে (এফএসএসএআই) অনুরোধ করেছে সিএসই।এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তবে, এখনই আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে