,

শিশুর মাথা ব্যথায় অবহেলা না

1463892310স্বাস্থ্য ডেস্ক : কোনো শিশু যখন মাথা ব্যথার কথা বলে তখন স্বভাবতই বাবা-মা বা স্কুলের শিক্ষকরা সব সময় বিশ্বাস করতে চান না। অনেক ক্ষেত্রে শিশুদের স্কুল ফাঁকি অথবা হোমওয়ার্ক এড়ানোর অজুহাত হিসেবে দেখা হয়। এব্যাপারে ডিম্যাগিও চিলড্রেন হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ড.ডায়ানা মার্টিনেজ এক গবেষণায় উল্লেখ করেছেন, শিশুদের মাথা ব্যথা আর বড়দের মাথা ব্যথা এক ধরনের নয়। এই বিশেষজ্ঞের মতে, শিশুদের মাথা ব্যথা হলে কখনো অবহেলা করা উচিত নয়। অথবা শিশুকে ভুল বুঝা উচিত নয়।

শিশুর মাথায় হতে পারে ব্রেইন টিউমার অথবা চিয়ারি ম্যালফরমেশনের মত জটিল মস্তিষ্কের সমস্যা। মাথা ব্যথার সাথে শিশুর যদি ঘাড় ব্যথা হয় অথবা বমি করে তাহলে সমস্যাটিকে মোটেও হালকাভাবে দেখা যাবে না। এছাড়া মাথা ব্যথার কারণে যদি শিশুর ঘুম ভেঙে যায় অথবা প্রত্যুষে উঠে পড়ে তাহলে অবশ্যই কোনো সংশ্লিষ্ট চিকিত্সককে দেখাতে হবে।

এব্যাপারে মাউন্ট সাইনাই মেডিক্যাল সেন্টারের নিউরোলজি ডিভিশনের প্রধান ড. অ্যালেন কানট্রোয়েজ মনে করেন শিশুর মাথা ব্যথার ক্ষেত্রে অনেক সময় শিশু যে মিথ্যা বলে না তা নয়। তবে তা অভিভাবক ও চিকিৎসকরা বুঝতে পারেন। তবে চিয়ারি ম্যালফরমেশন বা মস্তিষ্কের গঠনগত ত্রুটির কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে তবে এধরনের মাথা ব্যথা বারবার হতে পারে।

এমনকি একটু শব্দ করে হাসলে অথবা কাশি দিলেও মাথা ব্যথা হতে পারে। তাই শিশুর বার বার মাথা ব্যথা হলে অবশ্যই অবহেলা করা যাবে না। অবশ্যই কোনো চিকিত্সকের কাছে নেবেন।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা