,

মানসিক চিকিৎসার প্রস্তুতি চলছে শ্যামল কান্তির

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আলোচিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের কেবিনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তার মানসিক চিকিৎসা করানোরও প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার হাসপাতালের মানসিক বিভাগের চিকিৎসক দিয়ে তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করানো হতে পারে বলে জানা গেছে।

1সোমবার বাড়তি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন কেবিনের দায়িত্বে থাকা শাহবাগ থানার এএসআই মিজান। তিনি জানান, ফেসবুকের বেশ কয়েকটি পেজ থেকে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে গত ক’দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের ফলে থানার নির্দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে তিনিসহ চার পুলিশ কনেস্টেবল ও দুই আনসার কনস্টেবল দায়িত্বে রয়েছেন।

এদিকে ঢামেকের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এনামুল করিম জানান, প্রথমিকভাবে শিক্ষকের সিটি স্ক্যান, ইসিজি এবং বুকের এক্সরে করা হয়েছে। তাতে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে গতকাল রোববার থেকে তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করছেন। এ জন্য আগামীকাল মঙ্গলবার ঢামকের মানসিক বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন করে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

উল্লেখ্য,  রোববার ঢামেকে শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রীকে দেখেই হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। হুড়মুড় করে মন্ত্রীর পায়ে পড়েন। এই করুণ দৃশ্য নিয়ে ফেসবুকেও ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, একটা মানুষ কতোটা অসহায় বোধ করলে এমন আচরণ করতে পারেন।

গত ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির নেতা সেলিম ওসমান কান ধরে উঠবস করতে বাধ্য করেন। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা