,

আরো এক চীনা নাগরিক আটক

 

 

নিজস্ব প্রতিবেদক : কার্ড জালিয়াতি করে রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার ঘটনায় জড়িত সন্দেহে সেন জু (৪৪) নামের আরো এক চীনা নাগরিককে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ।রোববার (২২ মে) রাতে উত্তরা ৭ নং সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সোমবার রাতে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান।

China1464014835

মাহবুবুর রহমান জানান, গত বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতি করে টাকা তোলার সময় ধরা পড়েন চীনা নাগরিক জু জিয়ানহুই। এ সময় তার হেফাজতে থেকে দুটি ইন্টারন্যাশনাল এটিএম কার্ড ও নগদ ৬৬ হাজার টাকা উদ্ধার করে র্যা ব। এ ঘটনায় জু জিয়ানহুইয়ের সঙ্গে আরো যারা জড়িত ছিলেন তাদের আশ্রয় দিয়েছিলেন সেন জু।

 

জানা গেছে, সেন জু উত্তরায় একটি একতলা বাসা ভাড়া নিয়ে থাকতেন। বিভিন্ন সময় বাংলাদেশে আসা চীনা নাগরিকদের আশ্রয় দিতেন সেন জু। জনপ্রতি ৩০ ডলার দিয়ে সেন জুর বাসায় একদিন থাকতে পারেন চীনা নাগরিকরা।
আটক সেন জুকে সোমবার দুপুরে নিম্ন আদালতে হাজির করা হয়। আরো জিজ্ঞাসাবাদের জন্য তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা