,

ইউপি নির্বাচন পঞ্চম ধাপ : কসবা বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামীলীগ ও বিএনপি

UP-Election20160422090811মহিছুজ্জামান কাজল, ব্রাহ্মণবাড়িয়া : আগামী ২৮ মে কসবা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগে ৪ জন ও বিএনপি ২ জন বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে রয়েছে দু’দলের মনোনীত প্রার্থীরা। ভোটের হিসাব পাল্টে দিতে পারে ওই বিদ্রোহীরা। নির্বাচনকে কেন্দ্র করে সর্বত্র বইছে নির্বাচনী আমেজ। পাড়া-মহল্লায় দোকান পাঠে চায়ের কাপে বইছে নির্বাচনী ঝড়। কারা হচ্ছেন ৯ ইউনিয়নের কর্তা। প্রার্থীগন ভোটারদের ধারে ধারে ঘুরে ভোট প্রার্থনা করছেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কে কি অবদান রাখবেন তা ভোটারদের নিকট প্রতিশ্রুতি দিচ্ছেন । উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় , কসবা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে মহামান্য হাইকোর্টের নির্দেশে ৮নং কুটি ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। কসবা উপজেলার ৯টি ইউনিয়নের ৩টিতে রয়েছে আওয়ামীলীগের ও বিএনপি’র ৬ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। তন্মধ্যে বিনাউটি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এইচ এম আলী আকবর ও ওমর ফারুক জাফরী স্বপন এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা বিএনপি সভাপতি মো. জহিরুল হক। কসবা পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মজিব মোল্লা ও মো. আতাউর রহমান। মূলগ্রাম ইউনিয়নে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মো. জালাল উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে