,

ব্রাহ্মণপাড়া উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ কসবার মো. হুমায়ূন কবির

NNNকসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম ও প্রথম কলেজ সাহেবাবাদ ডিগ্রি কলেজ। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত উপজেলার মধ্যে সর্ববৃহৎ, সর্বাধিক সম্পদশালী, সর্বাধিক ছাত্রছাত্রী ও অবকাঠামো সমৃদ্ধ এবং ডিগ্রি ও বিএম শাখা একমাত্র এমপিওভূক্ত কলেজ এটি। এ কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। শিক্ষা মন্ত্রালয়ের উদ্যোগে ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার ১৩টি কলেজের মধ্যে মোঃ হুমায়ূন কবির শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম তালুকদারের নেতৃত্বে গঠিত বাছাই কমিটি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচন করেন।
ছাত্র জীবনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অনার্সে বৃত্তি প্রাপ্ত ২৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মোঃ হুমায়ূন কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কাইতলা আলীম উদ্দিন জোবেদা কলেজে চাকুরী শুরু করেন। সেখানে ২ বছর চাকুরী করে তিনি কসবা উপজেলার চারগাছ এনআই ভূইয়া ডিগ্রি কলেজে প্রভাষক হিসাবে ১৬ বছর এবং উপাধ্যক্ষ হিসাবে ৩ বছর চাকুরী করে ২০১৩ সালে তিনি সাহেবাবাদ ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি শিক্ষা মন্ত্রনালয়ের নায়েম থেকে ৩ বার এবং কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে ১ বার “শিক্ষা-প্রশাসন ও ব্যবস্থাপনা” বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের অধিবাসী। সাংসারিক জীবনে তিনি ৩ সন্তানের জনক। তার স্ত্রী অধ্যাপিকা শাহীন সুলতানা কসবা উপজেলা পরিষদের সাধারণ ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান। অবশ্য তিনি মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম ভাইস চেয়ারম্যান এবং এ পদে বাংলাদেশের একমাত্র নারী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা