বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪শ কিমি মহাসড়কে ভারত-থাইল্যান্ড-মিয়ানমার যুক্ত হচ্ছে

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারত, থাইল্যান্ড এবং মিয়ানমারের মধ্য দিয়ে তৈরি হচ্ছে ১৪শ কিমিব্যাপী বিস্তৃত মহাসড়ক। এটি ভারতকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে সংযুক্ত করবে। এই সংযোগ সড়কের ফলে তিন দেশের মধ্যবর্তী বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদানে জোয়ার আসবে বলে ধারণা করা হচ্ছে।থাইল্যান্ডের ভারতীয় রাষ্ট্রদূত ভগত সিং বিষ্ণু বলেছেন, প্রায় সাত যুগ আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত মিয়ানমারের ৭৩টি ব্রিজ ভারতের অর্থায়নে সংস্কার করা হচ্ছে যাতে করে মহাসড়কে নিরাপদে যানবাহন চলতে পারে।

 

2016_05_23_18_40_15_ZNH7wVz0OVSWq8JnosjHs4JAk9ShWN_original

আগামী ১৮ মাসের মধ্যেই এই সংস্কার কাজ সম্পন্ন হবে এবং তিন দেশের মহাসড়ক উন্মুক্ত করে দেয়া হবে। মহাসড়কটি ভারতের মোরেহ শহর থেকে শুরু হয়ে মিয়ানমারের তামু শহরে গিয়ে মিলিত হবে।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এই উপলক্ষে তিন দেশের মধ্যে যানবাহন চুক্তি সম্পাদনের কাজ এখনো আলোচনাধীন রয়েছে। ১৪শ কিমি দীর্ঘ এই সড়কে করে ভারত থেকে থাইল্যান্ডের মায়ে সত জেলার তাক শহরে পৌঁছানো যাবে।

 

 

রাষ্ট্রদূত ভগত সিং পিটিআই সংবাদ সংস্থাকে বলেছেন, ‘ভারত ও থাইল্যান্ডের ভেতরে একটা মানসিক মিল বরাবরই ছিল। দুই দেশেই সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং ভাশাগত মিল রয়েছে। এই রাস্তার মাধ্যমে আমরা সেই মিলকে প্রত্যক্ষ রূপ দিতে যাচ্ছি।’এই সংযোগ সড়কের মাধ্যমে এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে বাণিজ্যিক উপকরণ পরিবহণ আরও সহজ হতে যাচ্ছে। তছারা এই সড়কের সাথে ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের বেশ কয়েকটি বন্দরকে যুক্ত করা হবে।

 

 

আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের আরও বিস্তার ঘটানোর লক্ষ্যে ভারত এশিয়ার ১০টি দেশের সাথে নতুন করে বাণিজ্যিক চুক্তি করতে যাচ্ছে। গত বছর থাইল্যান্ড ও ভারতের বাণিজ্যিক আদান প্রদান ছিল ৮শো কোটি ডলারের। ১০ লাখেরও বেশী ভারতীয় পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছে।এমনকি ৩শ বিয়ের অনুষ্ঠান হয়েছে থাইল্যান্ডে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত