,

কেন্দ্রীয় শহীদ মিনারে নূরজাহানের মরদেহ

noorjahanনিউজ ডেস্ক : বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। সেখানে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত তার মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন।

এর আগে সোমবার দুপুরে নারিন্দা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান মারা যান। মুত্যুকালে নূরজাহান বেগমের বয়স হয়েছিল ৯১ বছর। নূরজাহান বেগম ফ্লোরা নাসরিন খান ও রিনা ইয়াসমিন মিতি নামের দুই মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাজধানীর নারিন্দার বাসভবনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থনে তাকে সমাহিত করা হবে।

এর আগে বার্ধক্যজনিত জটিলতার কারণে গত ৬ মে নূরজাহান বেগমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

এরপর ৮ মে শনিবার দুপুরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়। তার চিকিৎসার ভার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুরের চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের নারী সাংবাদিকতার পথিকৃৎ এবং সাহিত্যিক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা