বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কের অন্তরঙ্গতা ফিরিয়ে আনুন ৫টি কৌশলে

2edc4c90ff521597cb23517136d508f3-640x318লাইফস্টাইল ডেস্ক : ভালবাসার সম্পর্কটি কি অন্তরঙ্গতা হারিয়ে ফেলছে? সময়ের সাথে সাথে নাকি সবই পুরাতন হয়ে যায়! আজ যাকে না দেখে থাকা যাবে না এক মূহুর্ত বলে বোধ হয় সেই মানুষটির সাথেই এক সময় আর আড্ডাটা জমে না। সময়টা ভাল কাটে না। কোনভাবেই মিলতে চায় না মনের ভাব। পুরো সম্পর্কই উত্তর-দক্ষিণ হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম, এই ভেবে কি তাহলে হাল ছেড়ে দেব? নাকি খুঁজে বের করবো কোথায় তৈরী হল দূরত্ব?

কিছু পদক্ষেপ তো আমরা নিতেই পারি। ভালবাসা তো এত হেলাফেলার বস্তু নয়। হারিয়ে যেতে চাইলেই তো আর হারিয়ে যেতে দেওয়া যায় না। আসুন মনোবিজ্ঞানীদের দেখানো পথে আবারও চেষ্টা চালাই পুরোনো অন্তরঙ্গতা ফিরিয়ে আনার।

প্রথমত, নিজেকে আশাবাদী করুন। অনেক সময় আপনি হয়ত শারীরিক-মানসিকভাবে যেভাবে আপনার সংগীকে কাছে চাইছেন সেভাবে পাচ্ছেন না। আপনাকে ‘না’ বলার অধিকার কিন্তু তার আছে। তাকে এই স্বাধীনতা আপনার দিতে হবে। কিন্তু এটি যদি বার বার হতে থাকে, তাহলে অবশ্যই এটা নিয়ে ভাবুন। কিন্তু হতাশ হবেন না।

দ্বিতীয়ত, সমস্যা খুঁজে বের করুন। আপনার সঙ্গী কি কোন কারণে আপনার উপর বিরক্ত? তিনি বিছানায় আপনাদের অন্তরঙ্গ সময়টা উপভোগ করছেন না? কোন কারণে কি তিনি আহত হয়েছেন? আপনাদের দূরত্বের কারণ আপনাকেই বের করতে হবে।

তৃতীয়ত, কথা বলুন। দু’জনে দূরে কোথাও বেড়াতে যান। কথা বলুন। জানার চেষ্টা করুন, দূরত্বের কারণ। আপনার সঙ্গীও কি সম্পর্কটি পুনরুদ্ধারে আগ্রহী। তাহলে তো কাজটি আরও সহজ হয়ে গেল। দুজন দুজনের চাওয়া-পাওয়ার দিকে খেয়াল করুন। দুজনের ভাল গুণের সাথে খারাপ গুণগুলোকেও ভালবাসুন।

চতুর্থত, বন্ধু হোন। আবার নাহয় প্রথম থেকে শুরু করুন। যৌন সম্পর্কে ‘না’ শুনতে হলে আমরা প্রচন্ড অপমানিত বোধ করি। কিন্তু বোঝার চেষ্টা করুন, এই না বলার অধিকার তার আছে। আপনার সঙ্গী হওয়ার আগে সে একজন মানুষ। অভিযোগ করা বন্ধ করুন। আবারও ভালবাসুন।

পঞ্চমত, যদি আপনারা দু’জনেই সমান আগ্রহী হয়ে থাকেন কিন্তু তারপরও কোন জটিল সমস্যা খুঁজে না পান তাহলে মনোবিজ্ঞানীদের পরামর্শ নিন। একজন বিশেষজ্ঞের সাথে কথা বলুন। সম্পর্ক ধরে রাখতে চাইলে সম্পর্ককে বুঝতে পারা খুবই জরুরী। একজন মনোরোগ বিশেষজ্ঞ এক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশী সাহায্য করতে পারবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান