,

ভুয়া যুগ্ম সচিব গ্রেফতার মাগুরায়

নিজস্ব প্রতিবেদক : নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে মাগুরা শহরের একটি স্বর্ণের দোকান থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ খোরশেদ আলম নামে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

magura.fake joint secretary arrested.23.5.16._128736

মাগুরা পুলিশ সুপার এহসান উল্ল্যাহ জানান, ঢাকা শহরের ধানমন্ডি এলাকার মুজিবর রহমানের ছেলে খোরশেদ আলম ২৩ ফেব্রুয়ারি মাগুরায় এসে সার্কিট হাউজে ওঠে। নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলে পরিচয় দেন। ওই দিন সে দুপুরে মাগুরা শহরের মওলানা মার্কেটের বিউটি জুয়েলারির দোকানে গিয়ে নিজেকে একই পরিচয় দেয় এবং মাগুরা কালেক্টরেট এর এনডিসি এর দিয়ে ওই দোকানিকে যুগ্ম সচিব সাহেবকে ভালোমাল দেয়ার সুপারিশ করে। ওই দোকান থেকে সে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে মাগুরা সার্কিট হাউজে তার স্ত্রীকে দেখানোর কথা বলে দোকানিকে সাথে নিয়ে সার্কিট হাউজে আসে। দোকানিকে এক কক্ষে বসিয়ে রেখে সুযোগ বুঝে সে অপর দরজা দিয়ে পালিয়ে সার্কিট হাউজে ত্যাগ করে চলে যায়। কিছু সময় পর ঘটনাটি জানা জানি হলে শহরে হৈচৈ পড়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ শহরের বিভিন্ন স্থানে অবস্থিত সিসি ক্যামেরা তল্লাশি করে ওই ভুয়া যুগ্ম সচিব কে সনাক্ত করতে সক্ষম হয়।

 

এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়। এঘটনার পর প্রতারক খোরশেদ আলম ৬ মে কক্সবাজারে ২৩,৫০০ ইয়াবা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়। সেখানেও সে নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে পুলিশকে নানা রকম হুমকি প্রদান করে। পুলিশ তার কাছ থেকে বিভিন্ন কর্মকর্তার নামের বেশ কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করে। অবশেষে সকল ভয় ভিতি উপেক্ষা করে পুলিশ তাকে কক্সবাজার থানায় মাদক চোরাচারানির মামলা করে কোর্টে সোপর্দ করে। বিষয়টি মাগুরা পুলিশ অবগত হয়ে মাগুরায় ভুয়া পরিচয় দান ও স্বর্ণ চুরির মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য মাগুরা আদালতে ও কক্সবাজার আদালতে আবেদন করেছে। নিজেকে ভুয়া পরিচয় প্রদান, প্রতারণা, মাদক ব্যবসাসহ বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা