,

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রেকে চ্যালেঞ্জ দিয়ে আবারো শক্তি পরীক্ষা করলো ইরান। একসঙ্গে বেশ কয়েকটি উচ্চক্ষমতা-সম্পন্ন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা। তেহরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের মরু এলাকায় বায়তুল মুকাদ্দাস নামে সামরিক মহড়ার সময় আজ রোববার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

3ce11c62559fca23c77887d02dd19c14-56e1b163edbda

ইরানী গণমাধ্যমগুলো জানিয়েছে, মহড়ায় দেশি প্রযুক্তিতে তৈরি এন-৬, এন-১০ নাজেয়াত এবং ফজর-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষা করা সব ক্ষেপণাস্ত্রই ব্যাপক শক্তিশালী বলে দাবি ইরানের। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি ইরানের পদাতিক বাহিনী দূর পাল্লার ট্যাংকের গোলাও পরীক্ষা করেছে। এসব গোলা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

 

 

প্রসঙ্গত, এর আগে ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পুরদাস্তান জানান, সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বাড়ানো এবং অসম শক্তির সঙ্গে ক্ষেপণাস্ত্র ও আত্মরক্ষামূলক যুদ্ধের কৌশল চর্চার লক্ষ্য নিয়ে মহড়া শুরু হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, শত্রুর যেকোনো আগ্রাসন বা হুমকির মুখে ইরানের সামরিক বাহিনী তাদের শক্তি দেখিয়ে দেবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে