,

থাইল্যান্ডে স্কুল হোস্টেলে আগুন, ১৭ শিক্ষার্থীর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় একটি স্কুল সংলগ্ন ছাত্রী হোস্টেলে আগুন লেগে অন্তত ১৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১৩ বছরের মধ্যে। হোস্টেলটিতে মোট ৩৮ জন শিক্ষার্থী ছিল।রোববার (২২ মে) বিকেলে বেসরকারিভাবে পরিচালিত এ স্কুলটিতে আগুন লাগে। এ সময় শিক্ষার্থীদের অনেকে ঘুমিয়ে ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আগুনে আহত হয়েছে আরও ৫ শিক্ষার্থী।

pic_128712

 

স্থানীয় এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় সিয়াং রাই এলাকার পিথাক্ষিয়াত স্কুল সংলগ্ন দ্বিতল ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশ কর্মকর্তা প্রায়াদ সিঙসিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।চিয়াং রাইয়ের ডেপুটি গভর্নর সংবাদ মাধ্যমকে বলেছেন, জেগে থাকায় কয়েকজন শিক্ষার্থী বেরিয়ে আসতে পেরেছে। ঘুমিয়ে থাকা শিক্ষার্থীরা আগুনে পুড়ে মারা গেছে বলে জানান তিনি।

 

 

স্থানীয় ইংরেজি দেনিক দ্য নেশন জানিয়েছে, আগুনে পুড়ে নিহত শিক্ষার্থীদের মরদেহ পাশের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের অনুসন্ধান চলছে। বেসরকারি এ স্কুলের প্রায় সব শিক্ষার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সন্তান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে