বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মন্ত্রীর ভিন্ন তথ্য সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন সরকারের লোকজন। এমনকি মন্ত্রীদের দেয়া তথ্যের মধ্যেও গরমিল রয়েছে। সর্বশেষ, গত ২২ মে উপস্থাপন করা সরকারের প্রভাবশালী দুই মন্ত্রীর তথ্যের মধ্যে ব্যাপক গরমিল পরিলক্ষিত হচ্ছে।সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জামায়াত জড়িত এবং বিএনপি তাদেরকে সেল্টার দিচ্ছে- বিদেশিদেরকে পররাষ্ট্রমন্ত্রী এমন তথ্য দিলেও শিল্পমন্ত্রী বলেছেন ভিন্ন কথা।

untitled-1_128724

 

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে শিল্পমন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু সাংবাদিকদের বলেছেন, যে ৩৭টি হত্যার ঘটনা ঘটেছে, তার মধ্যে ২৫টির সঙ্গে সরাসরি জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জড়িত। আর আটটির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম এবং বাকি চারটির সঙ্গে অন্যান্য জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন জড়িত। এসব ঘটনায় আইএসের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

 

 

তিনি আরও বলেছেন, ওই সব ঘটনায় ইতিমধ্যে চারটির অভিযোগপত্র দেওয়া হয়েছে আর দুটি বিচারাধীন। ওই ৩৭টি মামলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর আছে।অপরদিকে, রোববার বিকেলে ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডগুলো জামায়াত করেছে। আর এই কাজে আশ্রয়(শেল্টার) ও সহযোগিতা করছে বিএনপি।

 

তিনি রাষ্ট্রদূতদের বলেছেন, প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে সাম্প্রতিক সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াতে ইসলামী ও জমায়াতুল মুজাহীদিন(জেএমবি), আনসার-আল-ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ-আল-ইসলাম(হুজি-বি), হিজবুত তাহরীর বাংলাদেশ এবং আল-মুজাহিদ এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত রয়েছে। দুর্ভাগ্যক্রমে বিএনপি এ দলগুলোকে আশ্রয়(শেল্টার) ও সহযোগিতা করছে।

 

 

পররাষ্ট্র মন্ত্রী বিএনপি-জামায়াতের নাম উল্লেখ করলেও শিল্পমন্ত্রী বললেন ৩৭ টি হত্যাকাণ্ডের মধ্যে ২৫টির সঙ্গে জেএমবি সরাসরি জড়িত। বাকিগুলোর সঙ্গে অন্যান্য জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন জড়িত। শিল্পমন্ত্রী বিএনপি-জামায়াতের নাম উচ্চারণ করেননি।এদিকে, বিএনপি-জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, এসব সন্ত্রাসের সঙ্গে খোদ আওয়ামী লীগ সরকারই জড়িত। তাই সরকার প্রকৃত খুনীদের আড়াল করতেই হত্যাকাণ্ডের দায়ভার বিএনপি-জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান