,

পুলিশের ভয়ে চুল কেটে পুরুষ সাজছে ইরানি নারীরা

 
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী আইন শাসিত দেশের মধ্যে ইরানের নারীদেরকে বাধ্যতামূলক হিজাব পড়তে হয়। কোন নারী যদি হিজাব ছাড়া খোলা চুলে রাস্তায় বের হয় তখন ধর্মীয় পুলিশ তাদেরকে পাকড়াও করে শাস্তি দেয়। এর থেকেই কিছুতেই বের হতে পারছে না দেশটির নারীরা। কিন্তু এবার তারা চুল কেটে পুরুষদের মত করে বেশভূষা বদলাতে শুরু করেছে।

2016_05_22_18_45_07_LEVmVL8gAnuPYezwDs8aYy2KX2fMcJ_original

 

তাছাড়া ইরানের সোশ্যাল মিডিয়ায় এই পরিবর্তন সবচেয়ে বেশী দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে বেশ কিছু ইরানি নারী হিজাব ছাড়াই ছবি পোস্ট করতে শুরু করেছে। অনেক ছবিতে দেখা গেছে নারীরা চুল কেটে ছোট করে ফেলেছেন আবার অনেকে পুরুষের পোশাকে সাজিয়েছেন নিজেদের।

 

 

সাম্প্রতিক সময়ে ইরানের উত্তপ্ত ইস্যুগুলোর মধ্যে হিজাব একটি। নারীরা এই জোরপূর্বক আইনের বিরুদ্ধে প্রচারণা করতে শুরু করেছেন ইতিমধ্যেই। কারণ এটি লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে সৃষ্টি করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে নারীরা হিজাব না পরেই তেহরানের রাস্তায় হাঁটতে শুরু করেছে। এমনকি নারী অধিকার কর্মীরা বিদেশি নারী পর্যটকদের হিজাব ছাড়াই রাস্তায় চলাফেরার আর্জি করে আসছেন বহুদিন ধরে যাতে ব্যাপারটা আলোড়ন সৃষ্টি করতে পারে। কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নেতিবাচক এবং আক্রমণাত্মক।

 

 

ইরানে হিজাবকে কি পরিমাণ গুরুত্ব দেয়া হয় তার প্রমাণ পাওয়া গেছে যখন একজন ইরানি নারী সাংসদ ও রাজনিতিবিদের হিজাব ছাড়া ছবি জনসম্মুখে বেরিয়ে পড়ায় পার্লামেন্ট ভবন থেকে বের করে দেয়া হয় তাকে। অথচ মজার বিষয় হচ্ছে তার সেই হিজাব ছাড়া ছবিটি আসলে ছিল নকল ছবি।

গত সপ্তাহে হিজাব না পরে ছবি তুলে সেটা সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে ৮ জন ইরানি মডেলকে গ্রেপ্তার করে পুলিশ। এদের একজন এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ্যে ক্ষমা পর্যন্ত চান। এতে করে ইরানের অনেক নারীই অন্তরালে যেতে শুরু করেছেন। আবার অনেকে দুর্ভোগের হাত থেকে বাঁচার জন্য চুল কেটে পুরুষালি বেশ নিতে শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে