,

নির্দিষ্ট কাগজপত্র দাখিলের নির্দেশ চার মেডিকেল কলেজকে

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চারটি বেসরকারি মেডিকেল কলেজকে আগামী ১৫ দিনের মধ্যে জমি নিবন্ধনসহ অন্যান্য জরুরি কাগজপত্র দাখিল করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল না করলে এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেবে সরকার।আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

photo-1463923689

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলো হলো ধানমণ্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জমি নিবন্ধনসহ মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা প্রতিপালনের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৫ দিনের মধ্যে দাখিল করতে না পারলে এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেবে সরকার।

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা) নেতৃত্বে বেসরকারি কলেজ কার্যক্রম পরিদর্শন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজগুলো পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিবেদন দাখিলের পর কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

 

 

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা