,

৩৭টি হত্যার মধ্যে ২৫টির সঙ্গে জেএমবি জড়িত: আমির হোসেন আমু

 

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে যে ৩৭টি হত্যার ঘটনা ঘটেছে, তার মধ্যে ২৫টির সঙ্গে সরাসরি জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জড়িত। আর আটটির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম এবং বাকি চারটির সঙ্গে অন্যান্য জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন জড়িত। এসব ঘটনায় আইএসের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Shilpo-montri

 

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে শিল্পমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু সাংবাদিকদের এ কথা বলেন।আমু বলেন, ওই সব ঘটনায় ইতিমধ্যে চারটির অভিযোগপত্র দেওয়া হয়েছে আর দুটি বিচারাধীন। ওই ৩৭টি মামলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর আছে।

 

 

ধর্মীয় অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের একটি স্কুলের প্রধান শিক্ষককে কানে ধরে উঠবস করানোর ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটাক্ষের কোনো প্রমাণ পাওয়া যায়নি।শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা