,

উদ্বিগ্ন ইইউ রাষ্ট্রদূতদের পরিস্থিতি ব্যাখ্যা করল ঢাকা

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর দূতদের সামগ্রিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অবহিত করেছে সরকার।আজ রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

untitled-1_128657

এতে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়েদুনের নেতৃত্বে বৃটিশ, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালির রাষ্ট্রদূত এবং অন্যন্য দেশ ও সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি জানতে আরও দুই সপ্তাহ আগে ইইউ’র প্রতিনিধিদের পক্ষ থেকে ব্রিফিং এর সময় চাওয়া হয়েছিল।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তারা দেশের বাইরে থাকায় বিলম্বে এ ব্রিফিং করা হয়। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড নিয়ে ইইউভুক্ত দেশগুলো আগে থেকে উদ্বেগ প্রকাশ করে আসছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা