,

ঈদের আগেই শ্রমিকদের জুন মাসের বেতন দিতে হবে: প্রতিমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, গার্মেন্টসসহ অন্যান্য শিল্প-কারখানার শ্রমিকদের জুন মাসের বেতন ঈদের আগেই পরিশোধ করতে হবে। উৎসব ভাতা ১৫ থেকে ২১ রমজানের মধ্যেই দিতে হবে।রোববার সচিবালয়ে গার্মেন্টস শিল্পসহ অন্যান্য শিল্প-কারখানা পরিস্থিতি পর্যালোচনায় গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট-বিষয়ক কোর কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিটির আহ্বায়ক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের এ কথা বলেন।

image_79525_0

 

প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, রমজানে যেন কোনো শ্রমিককে ছাঁটাই করা না হয়, সভায় সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গত কয়েক বছরের মতো এবারও পোশাক কারখানা যাতে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হয়, সে সিদ্ধান্তও হয়েছে। এসব সিদ্ধান্ত মানার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী।সভায় মালিক, শ্রমিকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা