,

সিরিয়ার কারাগারে ৬০ হাজার বন্দির মৃত্যু

60সিরিয়ায় কারাগারগুলোতে সরকারি বাহিনীর নির্যাতনে কিংবা মানবেতর অবস্থায় থেকে কমপক্ষে ৬০ হাজার বন্দির মৃত্যু হয়েছে। অভ্যুত্থানের পর পাঁচ বছরে দেশটিতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
সিরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল শনিবার এ দাবি করেছে।
সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘২০১১ সালের মার্চ থেকে সরকারি কারাগারে থেকে নির্যাতনে কিংবা খাদ্য, চিকিৎসার অভাবে ভয়াবহ অবস্থায় থেকে কমপক্ষে ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।’
আলজাজিরার খবরে বলা হয়, ২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। দ্রুতই সে বিক্ষোভ সরকার ও বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে গত পাঁচ বছরে চার লাখ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্ত্যাফান দি মিস্তুরা।
নিহত লোকজনের প্রকৃত সংখ্যা নিরূপণ করা অসম্ভব। কারণ, বহু সিরীয়কে গুম করা হয়েছে, যাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা অজানাই রয়ে গেছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বৈরুতভিত্তিক গবেষক নাদিম হৌরি অভিযোগ করেছেন, সিরীয় সরকার ‘ভয়াবহ নির্যাতন’ করছে।
সূত্র: নয়াদিগন্ত

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা