,

লজ্জা থাকলে সংসদে যাবে না সেলিম ওসমান

1নিউজ ডেস্ক : লজ্জা থাকলে সেলিম ওসমান আগামী সংসদ অধিবেশনে যাবেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (২২ মে) দুপুরে লাঞ্ছিত শিক্ষখ শ্যামল কান্তি ভক্তের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপস্থিত হলে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মানুষ গড়ার করিগরের সাথে এ ধরনের আচরণ আমাদের জন্য লজ্জার। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।’

তিনি আরো বলেন, ‘ সেলিম ওসমানের যদি লজ্জা থাকে আগামী বাজেট অধিবেশনে সংসদে তিনি অংশ নেবেন না।’

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ঢামেকের নতুন ভবনের ১০৭ নম্বর কেবিনে শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান। সেখানে ওই শিক্ষকের স্ত্রী সবিতা হালদারও উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ‘চিকিৎসার ব্যাপারে কোনো ত্রুটি হবে না। নিরাপত্তার বিষয় নিয়েও দুশ্চিন্তা করবেন না।’

পরে শ্যামল কান্তি ভক্তের চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক নজর রাখতে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এনামুল করিমসহ অনান্য চিকিৎসকদের নির্দেশনা দেন মন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের পরিচালক ব্রি. জে. মিজানুর রহমান, বিএমএ মহাসচিব ইকবাল, ঢামেকের সহকারী পরিচালক (প্রশাসন) ড. এ এ গফুর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা