বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি উপজেলায় কলেজ হবে, প্রতি জেলায় আবাসিক স্কুল : প্রধানমন্ত্রী

pm_shiekh_hasinaনিউজ ডেস্ক : দেশের প্রত্যেকটা উপজেলায় একটি করে কলেজ এবং একটি করে সরকারি স্কুল করা হবে। সেই সঙ্গে প্রতি জেলায় একটি করে আবাসিক স্কুলও করা হবে।

রোববার (২২ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘দেশের অনেক উপেজেলায় সরকারি স্কুল এবং কলেজ রয়েছে। আর যেসব উপজেলায় এখনো সরকারি স্কুল-কলেজ হয়নি আমরা সেখানকার তালিকার করে আগেই করে দেয়া হবে। শিক্ষার আলো দেশের পত্যন্ত অঞ্চলে পৌঁছাতে কাজ করে যাচ্ছে সরকার।’

প্রধানমন্ত্রী আরো জানান, প্রতিটি জেলায় আবাসিক স্কুল করে দেয়া হবে। যাতে করে ছেলে-মেয়েদের প্রতিদিন যাতায়াতের কষ্ট করতে না হয়। একই জায়গায় থেকে লেখাপড়া করতে পারে।

জাতির পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শিক্ষা খাতকে বেশি গুরুত্ব দিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শিক্ষার পিছনে আমরা যেটা খরচ করছি এটাকে আমরা খরচ মনে করি না। এটাকে আমরা বিনিয়োগ মনে করি। কারণ সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষাখাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না বলে গেছে জাতির পিতা। বর্তমান সরকার সেই কথাই মাথায় রেখে দেশের শিক্ষা উন্নয়নে কাজ করছে।’

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সবাইকে মন দিয়ে লেখা-পড়া করতে হবে। কারণ এটাই একটা সম্পদ যা কেউ নিতে পারে না। টাকা পয়সা সব নিতে পারলে শিক্ষা কেউ নিতে পারে না। এটাই বড় সম্পদ। আর তোমরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষৎ। তোমরাই দেশেকে এগিয়ে নিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না। এ জন্য ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে আসরা বসে থাকিনি, এর বাস্তবায়ন করছি। এখন ছেলে মেয়রা হাতের নাগালে সব ধরনের প্রযুক্তি পাচ্ছে।’

এসময় প্রধানমন্ত্রী দেশের ছেলেমেয়েদের প্রশংসা করে বলেন, ‘বিশ্বের বহুদেশে গেছি, থেকেছি এবং দেখেছি। তাদের তুলনায় আমাদের ছেলে-মেয়েরা অনেক মেধাবী। অনেক দেশের ছেলে-মেয়েদের দুইয়ের সাথে দুই যোগ করলে কত হবে জিজ্ঞেস করলে তারা ট্যাব খুলে যোগ করে। আর আমাদের দেশের ছেলে মেয়েরা মুখেই বলে দিতে পারে ৪ হয়।’

দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ প্রতিযোগিতায় নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা ১২ জন এবং ২০১৫ সালের নির্বাচিত সেরা ১২ জন মেধাবীর হাতে পুরস্কার তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান