,

শ্যামল কান্তিকে হুমকি দেয়া ফেসবুক পেইজ বন্ধ, তদন্ত চলছে

Shamol-Kantiনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকি দেয়া ফেসবুক পেইজ ‘সালাউদ্দিনের ঘোড়া’ বন্ধ করে দেয়া হয়েছে। তবে কে বা কারা পেইজটি বন্ধ করেছে তা জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও এ বিষয়ে কিছু জানায়নি।

এর আগে শুক্রবার রাতে ‘ধর্ম অবমাননার অভিযোগে’ শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর ওই ফেসবুক পেইজ থেকে হত্যার হুমকি দেয়া হয়। বিষয়টি উল্লেখ করে শনিবার জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই পেইজটি আর খোলা যাচ্ছিল না। আইন-শৃঙ্খলা বাহিনীর এবং পুলিশের সাইবার ক্রাইম টিমের কেউ পেইজটি বন্ধের বিষয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে, হুমকির বিষয়টি মাথায় রেখে রোববার ঢামেক হাসপাতালে শ্যামল কান্তির নিরাপত্তা আরো বৃদ্ধি করেছে পুলিশ।

samol

শাহবাগ থানা ওসি আবুবকর সিদ্দিক জানান, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কারা এই হুমকির সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।

উল্লেখ্য, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক শ্যামল কান্তিকে হত্যার হুমকি দেওয়া হয় ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি ফেসবুক পেইজ থেকে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা