,

নগ্ন হয়ে সিংহের খাঁচায় ঝাঁপ!

suicide-newsআন্তর্জাতিক ডেস্ক : নগ্ন হয়ে এক যুবক চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঝাঁপ দেন। তারপর সব দর্শনার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে আতংক। সবাই তাকে নিয়ে বিচলিত। ছুটে এলেন চিড়িয়াখানার কর্তৃপক্ষ। এদিকে খাঁচায় থাকা সিংহগুলো তাকে নিয়ে কিছুক্ষণ খেলা করল। কিন্তু সে ক্ষণ আর বেশি স্থায়ী হয়নি। হিংস্র রূপ ধারণ করে সিংহগুলো। যুবককে বাঁচাতে চিড়িয়াখানার নিরাপত্তাকর্মীরা সিংহগুলোর উদ্দেশ্যে গুলি ছুঁড়ে। কোনো রকম উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা তাকে আর বাঁচাতে পারেননি। মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক। ঘটনাটি চিলির এক চিড়িয়াখানায় ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ দুটি সিংহও মারা যায়। খবর ডেইলি মেইলের।

খবরে বলা হয়, শনিবার (২১ মে) ফ্রানকো লুইজ ফেরাডে রোমান (২০) নামের ওই যুবক প্রাচীর ভেঙে সিংহের খাঁচায় প্রবেশ করে। আর হাতের নাগালে এমন শিকার পেয়ে সিংহটিও আক্রমণ করতে মোটেও ভুল করেনি। এতে মারাত্মকভাবে আহত হন ওই যুবক। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
দর্শনার্থীদের চোখের সামনেই রোমান সিংহের খাঁচায় ঝাপ দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ঝাঁপ দেওয়ার আগে নিজের জামা কাপড় খুলে নেন তিনি।
সিংহের খাঁচায় থাকা সিংহগুলো এক পর্যায়ে তাকে নিয়ে খেলতে শুরু করে। হামলার একটা পর্যায়ে চিড়িয়াখানার রক্ষীরা তাকে বাঁচাতে সিংহগুলোকে গুলি করতে বাধ্য হয়। এতে দুটি সিংহ প্রাণ মারা যায়।

মেট্রোপলিটন পার্ক পরিচালক মাওরিকো ফাব্রি নিশ্চিত করেন, রোমান মারা যাওয়ার আগে তার কাপড়ে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন।
চিড়িয়াখানার পরিচালক আলেজান্দ্রা মন্তালিভ ডেইলি মেইলকে বলেন, ‘আমরা মনে করি লোকটি দর্শনার্থী হিসেবেই টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকেছিল। তাকে বাঁচাতে এত দ্রুত সময়ের মধ্যে সিংহগুলোকে ঘুমের ইনজেকশন পুশের সময় ছিল না। তাই গুলি করা হয়। দুটি সিংহের মৃত্যুর জন্য চিড়িয়াখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে