,

যত্রতত্র মানসিক হাসপাতাল স্থাপনে আসছে নিষেধাজ্ঞা

 

নিজস্ব প্রতিবেদক  : মানসিক স্বাস্থ্য সেবায় শৃঙ্খলা ফেরাতে নতুন আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘মানসিক স্বাস্থ্য আইন-২০১৬’ নামে প্রস্তাবিত এ আইনের খসড়া তৈরি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি আইনের খসড়া প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

2016_05_22_10_57_22_npJTBVM5xwaP6gndTsqKBmb9GXpMRw_original

আইনের খসড়ায় অ্যালকোহল অথবা অনান্য নেশায় আসক্ত ব্যক্তিদের চিকিৎসা কিংবা পুনর্বাসনের কথা বলে বেসরকারি উদ্যোগে যত্রতত্র মানসিক হাসপাতাল, মানসিক রোগ নিরাময় কেন্দ্র, মানসিক ক্লিনিক কিংবা হাসপাতাল প্রতিষ্ঠায় বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বেসরকারি উদ্যোগে মানসিক চিকিৎসায় হাসপাতাল কিংবা পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠায় লাইসেন্স বাধ্যতামূলক। একই সঙ্গে এ ধরনের হাসপাতাল কিংবা সেবাকেন্দ্র প্রতিষ্ঠায় অনুমোদন ও দেখভালে একটি কর্তৃপক্ষ গঠনেরও প্রস্তাব করা হয়েছে ওই আইনে।

মানসিক চিকিৎসায় যেসব হাসপাতাল ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে প্রস্তাবিত আইন কার্যকরের ৬ মাসের মধ্যে সেসব প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক কর্তৃপক্ষ থেকে লাইসেন্স বাধ্যতামূলক করারও প্রস্তাব করা হয়েছে।

আইনের লঙ্ঘনে অভিযুক্ত প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ও মালিককে সশ্রম কারাদণ্ডের বিধানও সংযোজন করা হয়েছে। এক্ষেত্রে আইনের ব্যত্যয় হলে প্রতিষ্ঠান মালিককে অনধিক ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করারও বিধান সংযোজনের প্রস্তাব রাখা হয়েছে। আইনের ব্যত্যয়ে দ্বিতীয় দফায় প্রতিষ্ঠান মালিককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করারও বিধান থাকছে।

প্রস্তাবিত আইনে মানসিক স্বাস্থ্য সেবায় সরকারি সব হাসপাতালের পরিচালক ও কর্মকর্তাদের অনিয়মে দণ্ডিত করার বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে