,

আশুগঞ্জ বন্দর থেকে নৌযান চলাচল শুরু

images (6)আমিরজাদা চৌধুরী : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে ছয়টি রুটে সকল প্রকার নৌযান চলাচল শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে নৌবন্দরে নোঙর করা মালবাহী কার্গো জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর ফলে নৌবন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।

আশুগঞ্জ নৌবন্দরের পরির্দশক (পরিবহন) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে আমাদের কে জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে বিআইডব্লিউটিএর নির্দেশে শুক্রবার সন্ধ্যা থেকে আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ছয়টি রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়। রোয়ানুর প্রভাব কেটে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শনিবার সন্ধ্যা থেকে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে শুক্রবার সন্ধ্যায় আশুগঞ্জ নৌবন্দরে সর্তকতা জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর ফলে আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ছয়টি রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা