বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মভিত্তিক দল নিষিদ্ধে তাজিকিস্তানে গণভোট

 
আন্তর্জাতিক ডেস্ক : ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে তাজিকিস্তানে গণভোট হচ্ছে। স্থানীয় সময় আজ রোববার এই ভোট হওয়ার কথা। ধর্মভিত্তিক দলগুলো নিষিদ্ধ হলে তাজিকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট এমোমালি রাখমনের ক্ষমতাই বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।বিবিসি জানায়, সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) থেকে স্বাধীনতা পাওয়া তাজিকিস্তানের অধিকাংশ জনগণই ইসলাম ধর্মাবলম্বী। গত বছর দেশটিতে ধর্মভিত্তিক দলগুলো নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয়। তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাখমনের সঙ্গে ধর্মভিত্তিক দলগুলোর সম্পর্ক ভালো নয়। ১৯৯২ সাল থেকে তিনি দেশটির ক্ষমতায় আছেন।

FILE - In this Wednesday, Dec. 14, 2011 file photo, Emomali Rakhmon, President of Tajikistan, gestures during a news conference with the German Chancellor Angela Merkel, in Berlin, Germany. Emomali Rakhmon, 61, who has led the mountainous, Sunni Muslim nation neighboring Afghanistan and China for more than two decades, is all but certain to win a fourth presidential term in the vote on Wednesday Nov. 6th, 2013. (AP Photo/Gero Breloer, File)

 

১৯৯৭ সালে দেশটিতে গৃহযুদ্ধের পর সরকার ও ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে চুক্তি হয়। এর পর থেকেই ধীরে ধীরে ধর্মভিত্তিক দলগুলোকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।

 

আজকের গণভোটে ধর্মীয় দলগুলো থাকা না-থাকার প্রশ্নের পাশাপাশি প্রেসিডেন্টের ক্ষমতায় থাকার সময় নিয়েও মতামত নেওয়া হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার বয়স কমানোর বিষয়েও জনগণ ভোট দেবেন।বিবিসি জানায়, গণভোটে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার বিষয়েও জানতে চাওয়া হবে। বয়স কমানোর বিষয়টি গণভোটে উতরে গেলে আগামী ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্টের ছেলে রুস্তম (২৯) অংশ নিতে পারবেন।

 

 

জানা গেছে, তাজিকিস্তানের গণভোটের ব্যালটে প্রশ্ন করা হয়েছে, ‘আপনি সংবিধান সংশোধন ও সংযোজন সমর্থন করেন কি না?’ এই প্রশ্নে তাজিক জনগণ হ্যাঁ বা না ভোট দেবেন। এর ভিত্তিতেই তাজিকিস্তানের সংবিধান সংশোধনের বিষয়টি নিশ্চিত হবে।বিবিসি জানায়, মধ্য এশিয়ার অন্যতম দরিদ্র দেশ তাজিকিস্তান অনেক ক্ষেত্রেই রাশিয়ার ওপর নির্ভরশীল। দেশটির অনেক নাগরিক রাশিয়াসহ বিশ্বের অনেক দেশে কাজ করে। বিদেশি শ্রমিকদের পাঠানো অর্থেই দেশটির অর্ধেক জিডিপি অর্জিত হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান