,

মানবাধিকার সংগঠনের দাবি ৬০ হাজার বন্দির মৃত্যু সিরিয়ায় কারাগারে

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় কারাগারগুলোতে সরকারি বাহিনীর নির্যাতনে কিংবা মানবেতর অবস্থায় থেকে কমপক্ষে ৬০ হাজার বন্দির মৃত্যু হয়েছে। অভ্যুত্থানের পর পাঁচ বছরে দেশটিতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।সিরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল শনিবার এ দাবি করেছে।

photo-1463887903

সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘২০১১ সালের মার্চ থেকে সরকারি কারাগারে থেকে নির্যাতনে কিংবা খাদ্য, চিকিৎসার অভাবে ভয়াবহ অবস্থায় থেকে কমপক্ষে ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।’

আলজাজিরার খবরে বলা হয়, ২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। দ্রুতই সে বিক্ষোভ সরকার ও বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে গত পাঁচ বছরে চার লাখ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্ত্যাফান দি মিস্তুরা।

নিহত লোকজনের প্রকৃত সংখ্যা নিরূপণ করা অসম্ভব। কারণ, বহু সিরীয়কে গুম করা হয়েছে, যাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা অজানাই রয়ে গেছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বৈরুতভিত্তিক গবেষক নাদিম হৌরি অভিযোগ করেছেন, সিরীয় সরকার ‘ভয়াবহ নির্যাতন’ করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা