,

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জর্ডানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সফররত জর্ডানের পররাষ্ট্র সচিব মোহাম্মাদ টাইসির বানি ইয়াসিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

sakhawt20160521153404

সাক্ষৎকালে জর্ডানের পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক পরিসরে বহুপাক্ষিক ক্ষেত্রে দু’দেশের এক সঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং তা কাজে লাগিয়ে দুদেশের জনগণই উপকৃত হতে পারে।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। তাছাড়া দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক, ঢাকা-আম্মান রুটে সরাসরি বিমান চলাচল, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জর্ডানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

 

এসময় জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এশিয়া ও ওশানিয়া) ড. আদেল আদেইলে, জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ও মধ্য এশিয়া) উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা