,

বিরল প্রজাতির ‘নীল কুমির’

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি জলাশয়ে মানুষখেকো তিনটি ‘নীল কুমির’র সন্ধান মিলেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে কুমিরগুলো যে মানুষখেকো তা নিশ্চিত হওয়া গেছে। এগুলো দেখতে সাধারণ কুমিরের মতো নয়। আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে প্রতিবছর গড়ে ২০০ মানুষ নীল কুমিরের আক্রমণের শিকার হয়ে মারা যায় বলে ধারণা করা হয়।

2016_05_21_20_38_44_iDSOV6qfouRAqiZq27mVY3KuVSLs3m_original

ফ্লোরিডা অঙ্গরাজ্যে এ ধরনের প্রাণি আরো থাকতে পারে বলে জানার প্রাণি বিশেষজ্ঞরা। সাধারণত এই কুমিরগুলো আফ্রিকায় বেশি দেখা যায়। আফ্রিকার নীল নদে এর উপস্থিতি বেশি বলে একে নীল কুমির বলা হয়। তবে এই বিরল প্রজাতির প্রাণিটি কীভাবে ফ্লোরিডায় এলো তা নিয়ে প্রাণি বিশেষজ্ঞরা রীতিমত বিস্ময় প্রকাশ করেছেন।

 

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিশেষজ্ঞ কেনেথ ক্রিসকো বলেন, ‘নিশ্চই ওই প্রাণিগুলো আফ্রিকা থেকে সাতার কেটে আসেনি। আমরা মনে করি, কেউ না কেউ ওই প্রাণিগুলোকে পরিকল্পিতভাবে নিয়ে এসেছে। পরে কোন সুবিধাজনক স্থানে না রাখতে পেরে হয় ইচ্ছায় অথবা অনিচ্ছায় ওই জলাশয়ে অবমুক্ত করে দিয়েছে।’

 

এর আগেও যুক্তরাষ্ট্রে নাইল কুমিরের সন্ধান পাওয়া গেছে। ২০০৯, ২০১১ এবং সর্বশেষ ২০১৪ সালে প্রাণিটির সন্ধান পায় যুক্তরাষ্ট্রের প্রাণিসম্পদ বিভাগ। নীল কুমির সাধারণত ছয় মিটার (২০ ফুট) পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা মানুষসহ মাছ, পাখি ও পোকামাকড়ও খেয়ে থাকে। কখনো কখনো পশুদের ওপরও আক্রমণ করে এরা। নীল কুমিরকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সরিসৃপ হিসেবে বিবেচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা