,

মার্কিন হামলায় তালেবান নেতা মোল্লা মনসুর নিহত!

 
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শনিবার মার্কিন বিমান হামলায় তালেবান নেতা মোল্লা আখতার মোহাম্মদ মনসুর নিহত হয়েছেন বলে পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তাদের এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তালেবান।

2016_05_22_08_39_41_qnjbIM4R1RUVOWP2qOiZfpDdJaMEZn_original

এক পেন্টাগন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বলছে, শনিবার আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী আহমদ ওয়াল শহরের কাছে মার্কিন বিমান থেকে ওই হামলা চালান হয়। এতে তালেবান নেতা মনসুরসহ দুইজন নিহত হন। ২০১৫ সালে তালেবান দলের প্রতিষ্ঠাতা ও ধর্মীয় নেতা মোল্লা ওমরের স্থলাভিষিক্ত হয়েছিলেন মোল্লা মনসুর।

 

 

তবে তার নিহত হওয়ার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পেন্টাগন। এ সম্পর্কে পেন্টাগন মুখপাত্র পিটার কুক বলেছেন,‘আমরা এখনও শনিবারের বিমান হামলার ফলাফল মূল্যায়ন করতে পারিনি। আমরা এ সম্পর্কে আরো তথ্য পাওয়ার পর তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পারব।’ওই মার্কিন কর্মকর্তা আরো জানিয়েছেন,মনসুর রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিলেন। তিনি আফগান জনগণ, নিরাপত্তা বাহিনী এবং মার্কিন সেনাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন।

 

 

তবে পেন্টাগনের এ খবরের সত্যতা স্বীকার করেনি তালেবান। এই গোষ্ঠীর এক কমান্ডার রয়টার্সকে বলেছেন, ‘আমরাও এই গুজবটি শুনেছি। তবে এ ধরনের গুজব এটিই প্রথম নয়। এর আগেও বহুবার আমরা এই নেতার মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু মোল্লা মনসুর এখনও জীবিত।’গতবছরও একবার আফগান সেনাদের সঙ্গে এক বন্দুক যুদ্ধে এই তালেবান নেতা নিহত হয়েছেন বলে খবর বেরিয়েছিল। পরে আফগান সরকার তা নাকচ করে দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে